নাশিদ ২০০৮ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম মালদ্বীপের প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদের অভিযোগে মালদ্বীপে সাজা হওয়ার পর তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি বলেন, ‘তার এই সাজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’
উতাহ-এ সুদানি চলচ্চিত্র উৎসব পরিদর্শনকালে ৪৯ বছর বয়সী এ নেতা বলেন, ‘কোন ধরনের ঝুঁকি ছাড়া আমি দেশে ফিরতে পারবো এমনটা মনে করি না। এরকম সময় কখনও আসবে বলেও মনে হয় না।’ তিনি বলেন, ‘আমার মনে হয় দেশের স্বার্থে আমার এ ঝুঁকি নেয়া উচিত।’ -বাসস।