ইরাকের উত্তরাঞ্চলে লাগাতার বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলাতেই আহত হয়েছেন বাগদাদি।
তবে আইএসের তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে গত বছরের জুনে বাগদাদির গুরুতর আহত হওয়ার খবর শোনা গিয়েছিল। তখনও আইএসের তরফ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ডিসেম্বরেই পেন্টাগনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, বাগদাদি এখনও জীবিত আছেন। তার মাথার দাম ১ কোটি ডলার থেকে বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়।