মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২০১১ সালে হামাসের হাতে আটক ইসরাইলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে যে এক হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন তাদের সঙ্গে সিনওয়ার মুক্ত হয়ে গাজায় ফিরে আসেন।
এর আগে তিনি ইসরায়েলে ২০ বছর কারাভোগ করেন। হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।
আরও জানা যায়, হামাসের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হবেন সিনওয়ার এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের নীতি ও পরিকল্পনা প্রণয়নেও উল্লেখযোগ্য ভূমিকা থাকবে তার। ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্কের গতিপ্রকৃতি নির্ধারণেও কাজ করবেন তিনি।