সিন্ধু পলিশ জানিয়েছে, হামলাকারী মাজারে ঢুকে ভিড়ের মধ্যে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছেন।
সিন্ধু পুলিশের আইজি এ ডি খাজা বলেন, আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের বিমান ও নেভি হেলিকপ্টারে করে করাচি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় তালুকা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. মঈনুদ্দিন সিদ্দিকী বলেন, হাসপাতালে অনেক জনের লাশ এসেছে। এ ছাড়া চিকিৎসার জন্য কমপক্ষে ১০০ জনকে আহত অবস্থায় আনা হয়।