শীর্ষে থাকা ভারতে ঘুষের হার সবচেয়ে বেশি ৬৯ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি জানিয়েছেন, দেশটিতে স্কুল, হাসপাতাল, পরিচয়পত্র, পুলিশ ও সেবা খাত-এই ছয় সরকারি সেবার পাঁচটির জন্য ঘুষ দিতে হয়েছে।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে ঘুষের হার ৪১ শতাংশ। ভিয়েতনামের মানুষ দুর্নীতি প্রতিরোধে তাদের সরকারতে ব্যর্থ মনে করলেও থাইল্যান্ডের ৭২ শতাংশ মানুষ মনে করছে, তাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াই অব্যাহত রেখেছে।
চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তানে ঘুষের হার ৪০ শতাংশ। দেশটিতে সমীক্ষায় অংশ নেওয়াদের চার ভাগের তিন ভাগই মনে করেন, সব বা অধিকাংশ পুলিশই দুর্নীতিগ্রস্ত। যাদের পুলিশ বা আদালতে যেতে হয়েছে তাদের ১০ জনের মধ্যে সাতজনকেই ঘুষ দিতে হয়েছে।
ঘুষের দিক দিয়ে পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারে এর হার ৪০ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক মনে করেন সব বা অধিকাংশ পুলিশ দুর্নীতিগ্রস্ত। ৪০ শতাংশ মনে করে বিচার বিভাগও দুর্নীতিগ্রস্ত।