প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ইঞ্জিনে পাখির আঘাত লাগায় দাম্মাম বিমানবন্দরে বিকল হয়ে যায় উড়োজাহাজটি। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ প্রকৌশলী সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ দিন ধরে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিকে মেরামত করে উড়ার উপযোগী করে তোলেন।
রাঙ্গাপ্রভাত দিয়ে আবার ফ্লাইট পরিচালনা প্রসঙ্গে বিমানের মুখপাত্র ও জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এভিয়েশন নিউজকে বলেন, এ ব্যাপারে সিভিল এভিয়েশনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আজ ২৬ শে মার্চ ছুটির দিন থাকায় আগামীকালই সিভিল এভিয়েশনের আনুষ্ঠানিকতা শেষে রাঙ্গাপ্রভাত দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।