জোবায়ের অভি, এভিয়েশন নিউজঃ অবশেষে বিমান বহরে ফিরল ‘রাঙাপ্রভাত‘। আজ সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে রাঙ্গাপ্রভাত। গত কাল রাঙাপ্রভাতের ফেরার কথা থাকলেও সৌদিতে বিরূপ আবহাওয়ার কারনে দাম্মাম বিমান বন্দর ত্যাগ করতে না পারায় আর গত কাল ফেরা হয়নি রাঙ্গাপ্রভাতের।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ইঞ্জিনে পাখির আঘাত লাগায় দাম্মাম বিমানবন্দরে বিকল হয়ে যায় উড়োজাহাজটি। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ প্রকৌশলী সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ দিন ধরে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিকে মেরামত করে উড়ার উপযোগী করে তোলেন।
রাঙ্গাপ্রভাত দিয়ে আবার ফ্লাইট পরিচালনা প্রসঙ্গে বিমানের মুখপাত্র ও জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এভিয়েশন নিউজকে বলেন, এ ব্যাপারে সিভিল এভিয়েশনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আজ ২৬ শে মার্চ ছুটির দিন থাকায় আগামীকালই সিভিল এভিয়েশনের আনুষ্ঠানিকতা শেষে রাঙ্গাপ্রভাত দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।
আরও খবর