সিরিয়া সীমান্তে সেনা বাড়াচ্ছে তুরস্ক

সিরিয়া সীমান্তে আরও সেনা ও সামরিক সরঞ্জাম বৃদ্ধি করেছে তুরস্ক। তুর্কী গণমাধ্যমগুলো জানিয়েছে, সিরিয়ার নিকটবর্তী তুরস্ক সীমান্তেট্যাংক ও ভারীঅস্ত্রসহ সেনা বৃদ্ধি করা হয়েছে। গত কয়েকদিন আগেও সিরিয়ার উত্তরের ইদলিবের সীমান্তঘেঁষে তুর্কী সৈন্য মোতায়েন করা হয়েছিল। সিরিয়ার ইদলিব প্রদেশ বিদ্রোহীদের শেষ ঘাঁটি হিসেবে পরিচিত। খবর আল আরাবিয়্যাহ।

সৌদি ভিত্তিক ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গত কয়েক বছরে সিরিয়ার বিভিন্ন শহর এবং জনপদ থেকে বিতাড়িত হয়ে বিদ্রোহীরা এখানে এসে জড়ো হয়েছে। এদিকে কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও বলেছেন, তিনি তুর্কি ও সিরিয়ার কুর্দিদের সম্পর্কে একটি ভালো সম্পর্কের অপেক্ষা করছেন। সিরিয়ার অবস্থা ভালো হওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী।

তুর্কী প্রতিরক্ষামন্ত্রী খুলুসি আকারের বরাত দিয়ে তুরস্কের প্রতিরক্ষা বিভাগ জানায়, সেনাবাহিনী প্রধান ও গোয়েন্দা প্রধান সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সৈন্যদের কার্যক্রম পরিদর্শন করেরছেন। সীমান্তে যেন কোনো উত্তেজনা তৈরি না হয় এ ব্যাপারে তুরস্ক সরকার সর্বদা চেষ্টা করছে।

তুর্কী প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, ইদলিবে শান্তিরক্ষায় তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

Comments (0)
Add Comment