ইসরাইল অনেক অন্যায় কাজ করছেঃমাহাথির মোহাম্মদ

কোনো ইসরাইলিকে মালয়েশিয়ায় ঢুকতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

লন্ডনে অক্সফোর্ড ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর জেরুজালেম টাইমসের।

মাহাথির মোহাম্মদ বলেন, ইসরাইল অনেক অন্যায় কাজ করছে। এ কারণে ইসরাইলিদের ঢুকতে না দেয়ার অধিকার রয়েছে মালয়েশিয়ার।

ইহুদিবাদী দেশটির সঙ্গে মালয়েশিয়ার কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। তাই ইসরাইলিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।

Comments (0)
Add Comment