যুক্তরাষ্ট্রের অচলাবস্থা ঘিরে ট্রাম্পের টুইট

সরকারি অচলাবস্থা চলাকালীন সময়ে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার।

স্থানীয় সময় বুধবার শেষ রাতের দিকে করা এক টুইটে এ ঘোষণা দেন তিনি।

টুইটে ট্রাম্প বলেন, সরকারি অচলাবস্থা বন্ধ না হওয়া পর্যন্ত আমি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেয়া থেকে বিরত থাকব।

উল্লেখ্য, কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্টদের বার্ষিক ভাষণ স্টেট অব দ্য ইউনিয়ন নামে পরিচিত।

টুইটে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সমালোচনা করেছেন ট্রাম্প।

Comments (0)
Add Comment