আসিফ নজরুল তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন, গত ৭ মে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। মা ও মেয়ে সুস্থ আছে। তিনি মেয়ের জন্য সবার কাছে শুভকামনা চেয়েছেন। ওই স্ট্যাটাসের সঙ্গে তিনি নবজাতকের দুটি ছবিও পোস্ট করেছেন।
২০১৩ সালের ২৫ ডিসেম্বর প্রথম আলো অনলাইনে আসিফ নজরুল ও হুমায়ূন আহমেদ তনয়া শীলা আহমেদের বিয়ের খবর প্রকাশিত হয়।
আসিফ নজরুলের সঙ্গে এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর বিয়ে হয়েছিল। সেই সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। শীলা আহমেদের আগে একবার বিয়ে করেছিলেন। ওই সংসারে দুটি সন্তান রয়েছে।