টমেটোর জবাব ‘পরমাণু বোমা’ দিয়ে দেবে পাকিস্তান

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের হামলার পর পাকিস্তান ও ভারত সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ হামলায় ৪৯ ভারতীয় সেনা নিহত হয়। পাকিস্তানের মদতে ভারতের কাশ্মীরে জঙ্গি হামলা হচ্ছে বলে অভিযোগ আনে ভারত সরকার।

ভারতের এমন অভিযোগ ইমরান খানের সরকার উড়িয়ে দিলেও ইতিমধ্যে দুদেশের বাণিজ্যে বিষয়টি বেশ প্রভাব ফেলেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম হতে পাওয়া খবর, পাকিস্তানে টমেটো রফতানি বন্ধ করে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা।
উল্লেখ্য, ভারতের মধ্যপ্রদেশ থেকে সবচেয়ে বেশি টমেটো রফতানি হয় পাকিস্তানে।

এবার সরকারিভাবে কোনো ঘোষণা ছাড়াই পাকিস্তানে টমেটো রফতানি প্রায় বন্ধ করে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা।

এ কারণে পাকিস্তানে টমেটোর বড় সঙ্কট দেখা দিয়েছে।

এই বিষয়ে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে গতকাল (শনিবার) একটি টক শোয়ে কায়সার খকন নামের একজন সাংবাদিক বলেন, ‘পাকিস্তানে টমেটো রফতানি বন্ধ করে দিয়ে ভারত খুবই হীনমন্যতা দেখিয়েছে। সময় এসে গেছে, পাকিস্তান এই টমেটোর জবাব ‘পরমাণু বোমা’ দিয়ে দেবে।

তিনি বলেন, ভারতবাসী ও ভারতের গণমাধ্যমকে আমি মনে করিয়ে দিতে চাই, ‘পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ।’

এর পর ক্ষুব্ধ হয়ে তিনি পাকিস্তানে না পাঠানো সব টমেটো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মুখে ছুঁড়ে মারবেন বলে উল্লেখ করেন।

পাকিস্তানি সাংবাদিকের এসব কথা বলার লাইভ টকশোটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

Comments (0)
Add Comment