নির্বাচনী সহিংসতা নাইজেরিয়ায় নিহত ৩৯

নাইজেরিয়ায় নির্বাচনের দিন দেশজুড়ে সহিংসতায় ৩৯ জন নিহত হয়েছেন। দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীগুলো এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনকে ১৯৯৯ সালে সামরিক শাসন অবসানের পর থেকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নির্বাচনের ফলাফলের জন্য যখন পুরো দেশ অপেক্ষায়, সেই সময় রোববার নিহতের এ পরিসংখ্যান তুলে ধরে ৭০টিরও বেশি নাগরিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মঞ্চ ‘সিচুয়েশন রুম’। রয়টার্স।

Comments (0)
Add Comment