দক্ষিণ আফ্রিকায় স্কুলে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ।
স্কুলে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তিনজনই ওই কিশোরীর সহপাঠী। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ আফ্রিকার সয়েটো শহরের একটি স্কুলে।
ইতোমধ্যেই এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরে ওই কিশোরীকে মানসিকভাবে শক্ত রাখতে কাউন্সিলিং দিচ্ছেন মনোবিদরা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি যেহেতু স্পর্শকাতর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছুই বলা যাবে না।