বিমানবন্দর এলাকায় বহুতল ভবন : হাইকোর্টে বেবিচক

বিমানবন্দর এলাকায় বহুতল ভবন : হাইকোর্টে বেবিচক।

‘কালো তালিকার ১০ হাজার ভবন রক্ষায় কারসাজি’ শিরোনামে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে দায়ের হওয়া রিট আবেদনে (মামলায়) পক্ষভুক্ত হতে আবেদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমান উড্ডয়নের সুবিধার্থে বিমানবন্দর এলাকার আশেপাশে বহুতল ভবন তৈরিতে ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। হাইকোর্ট এ আবদনে মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলে একেএম আমিন উদ্দিন মানিক।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ পক্ষভুক্তির দরখাস্ত মঞ্জুর করে আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুলের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেছেন।

আদালতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন মো. শামসুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. সাজ্জাদ হোসেন।

এর আগে, ২০১৩ সনের ১৯ মে একটি জাতীয় পত্রিকায় ‘কালো তালিকার ১০ হাজার ভবন রক্ষায় কারসাজি’ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। প্রকাশিত খবর সংযুক্ত করে মাহবুবা হুদা নামে এক ব্যক্তি ২০১৩ সনের ২৬ মে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন। এরপর ২০ জুন এ বিষয়ে রুল জারি করেন আদালত।

Comments (0)
Add Comment