মিয়ানমারে ভারতীয় টর্পেডো।
সাবমেরিন প্রতিরোধী উন্নত হালকা টর্পেডো (টিএএল) শিয়েনার প্রথম চালান মিয়ানমারে পাঠিয়েছে ভারত।
দু’বছর আগের ৩ কোটি ৭৯ লাখ ডলারের রফতানি চুক্তির আওতায় ভারত এসব সরঞ্জাম পাঠাচ্ছে। শিয়েনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ডায়নামিকস লিমিটেডের (বিডিএল) তৈরি প্রথম সাবমেরিন প্রতিরোধী টর্পেডো।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) ল্যাবরেটরিতে এর মডেল তৈরি হয়েছে। হায়দরাবাদের ভিশাখাপত্তমে বিডিএলের নিজস্ব কারখানায় এসব টর্পেডো তৈরি করা হয়। ইরাবতী