থাইল্যান্ডে মাদকবোঝাই গর্তের সন্ধান !

থাইল্যান্ডে মাদকবোঝাই গর্তের সন্ধান !

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং মাই প্রদেশের সীমান্তবর্তী গভীর জঙ্গলে গত মাসে দায়িত্ব পালন করছিলেন দেশটির একদল সীমান্তপ্রহরী।জঙ্গলের মধ্যে হঠাৎই মাদকবোঝাই একটি গর্ত আবিষ্কার করেন তারা। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০ লাখ মেথামফেটামাইন বড়ি।

স্থানীয়ভাবে এটা ইয়াবা বা ক্রেজি ট্যাবলেট নামে পরিচিত। বিশাল আকারের কয়েকটি প্লাস্টিক ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১৪৫ কেজি ওজনের ক্রিস্টাল মেথ যার স্থানীয় নাম আইস মাদক। কম করে হলেও মাদকের ওই চালানটির বাজারমূল্য ছিল কয়েকশ’ কোটি ডলার।

মাদক উদ্ধারে নেতৃত্ব দেয়া থাই পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দিলোক অরিনপেং বলেন, এর আগে মাদকের এত বড় চালান তার জীবনে দেখেননি।

Comments (0)
Add Comment