ইসরাইলে সবচেয়ে বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় বেঞ্জামিন নেতানিয়াহু।
ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের রাষ্ট্র ক্ষমতায় সব চেয়ে বেশি দিন ধরে থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এর আগে সব চেয়ে বেশি ৪ হাজার ৮৭৫ দিন ক্ষমতায় থাকার রেকর্ড ছিল ইহুদিদের জাতির জনক হিসেবে পরিচিত ডেবিট বেন গরিয়নের। খবর বিবিসির।
একদিন বেশি ক্ষমতায় থেকে নেতানিয়াহু শুক্রবার তাকে ছাড়িয়ে যান। এ বছরের শুরুর দিকে সংসদ নির্বাচনে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নেতানিয়াহু।
যদিও বেশ কিছুদিন ধরে তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে পদত্যাগ করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে আসছেন দেশটির নাগরিকরা।