ফুফার মৃত্যুদণ্ড কার্যকর এর ৬ বছর পর কিমের পাশে ফুপু

দেশদ্রোহের অভিযোগে সাত বছর আগে ফুফার মৃত্যুদণ্ড কার্যকর করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেই ঘটনার পর এই প্রথম সবাইকে অবাক করে দিয়ে তার পাশে প্রকাশ্যে দেখা গেল তার ফুপু কিম কায়ং-হুইকে।

৭৩ বছরের কিম কায়ং-হুইকে  নিয়ে এতদিন ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। কেউ কেউ ভাবছিলেন, স্বামীর মতো তাকেও হত্যা করা হয়েছে। অনেকের ধারণা, নির্বাসনে পাঠানো হয়েছে তাকে।-খবর বিবিসি

কিন্তু দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেছে, ভাইপোর পাশে রয়েছেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের মেয়ে ও সাবেক নেতা কিম জং-ইলের বোন কিম-কায়ং হুই।

রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ কিং-হুইয়ের নববর্ষ উদযাপনের একটি ছবি প্রকাশ করেছে। বিবিসি জানায়, তাতে রাজধানী পিয়ংইয়ংয়ের একটি থিয়েটারে নেতা কিম জং-উন ও তার স্ত্রীর পাশেই বসে থাকতে দেখা গেছে  কিম কায়ং-হুইকে।

২০১৩ সালে হুইয়ের স্বামী অর্থাৎ ফুপা সং-থেককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এই কিম জং-উনই। তখন তার ফুপা ছিলেন দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব।

এতে ধারণা করা হচ্ছে, এই নারী রাষ্ট্র ক্ষমতায় ফের প্রভাবশালী হয়ে উঠেছেন। খুব সম্ভবত উপদেষ্টা হিসেবে আছেন তিনি

Comments (0)
Add Comment