চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০, আক্রান্ত ৭ সহস্রাধিক

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি ও সিএনএন জানিয়েছে, ২৯ জানুয়ারী পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তেরে সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১১ জনে। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৭০ জনে দাঁড়িয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কেন্দ্রস্থল শুধু উহান শহরেই মারা গেছে ১৬২ জন। বাকি গুলো চীনের অন্যান্য শহরে। উহান শহরে করোনাভাইরাসের  আক্রান্তেরে সংখ্যা ৪৫৮৬ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে চীনের সর্বত্রই। তিব্বত সহ চীনের মূল ভূখন্ডের সর্বত্র এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। এই ভাইরাস রাজধানী বেইজিং, সাংহাই, ম্যাকাও ও হংকংয়ের বাইরে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়েছে।চীনের বাইরে সারাবিশ্বে আরও ৯১ জনের দেহে এ ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে ‘পুরো বিশ্বকে সতর্ক হতে হবে।তিনি করোনাভাইরাসের মারাত্মক প্রকোপের বিষয়ে চীনের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, চ্যালেঞ্জ বড় হলেও প্রতিক্রিয়া ব্যাপক হয়েছে।

এদিকে, ভাইরাসটি বিশ্বব্যাপী ‘জরুরি অবস্থায়’ রয়েছে কিনা তা নিয়ে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র : বিবিসি, সিএনএন

Comments (0)
Add Comment