যুদ্ধবিমান থেকে গাজা্য় রকেট হামলা চালিয়েছে ,দখলদার ইসরাইলি বাহিনী

বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে, যুদ্ধবিমান থেকে  রকেট হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ আদ-দ্বিন আল-কাসেম ব্রিগেডের অবস্থান ও আল-বালাহ শহরের কৃষি জমিকে নিশানা করে,  হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

গাজা থেকে রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি অবৈধ রাষ্ট্রটির ।

আনাদলু এজেন্সির খবর ও স্থানীয় সূত্রে এ হামলার ঘটনায় হতাহতের নিশ্চিত কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকায় বিভিন্ন অজুহাতে হামলা চালিয়ে থাকে দখলদার ইসরাইলি বাহিনী।

প্রসঙ্গত, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় জেরুজালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।সেই সঙ্গে জর্দান নদীর পশ্চিমতীরের মাত্র ৭০ শতাংশ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে

ট্রাম্পের কথিত এই শান্তি পরিকল্পনাকে, ফিলিস্তিনের শাসক ও জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।নিন্দা জানিয়ে দেশটিতে বিক্ষোভ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত, ফিলিস্তিনি শরণার্থীদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার বঞ্চিত করা হয়েছে।

Comments (0)
Add Comment