ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পর্যটন শুল্কে ছাড়ে ভুটানে বেড়াতে যাওয়ার দিন ফুরিয়ে এল। বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের পর্যটকদের জন্য নতুন ভ্রমণ কর জারি করেছে ভুটান সরকার। ভুটানের পর্যটন মন্ত্রণালয়ে নতুন সিদ্ধান্তের কারণে এবার থেকে অপূর্ব সুন্দর দেশটিতে ভ্রমণের জন্য দিতে হবে ১২০০ গুলট্রাম্প। রাজকীয় ভুটানের আইনসভার এই সিদ্ধান্ত, এ বছরের জুলাই থেকে কার্যকর হবে। তবে এই সিদ্ধান্তে ভুটানের পর্যটক কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
ভুটান সরকারের নতুন নিয়মে বলা হয়েছে,বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের নাগরিকদের জন্য এ নিয়ম চালু হচ্ছে। ৫ বছর বয়সী বিদেশি কাউকেই এন্ট্রি ফি দিতে হবে না। তবে ৬-১২ বছর পর্যন্ত বয়সীদের অর্থ দিতে হবে ।