সার্সের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেল করোনাভাইরাস, মৃত্যুর সংখ্যা ৮১৩।

সার্সের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেল করোনাভাইরাস, মৃত্যুর সংখ্যা ৮১৩ জন বলে জানায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন রোববার সকালে জানিয়েছে, নভেল করোনাভাইরাসে চীনের মূল ভূখণ্ডেই এ পর্যন্ত ৮১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হংকং ও ফিলিপিন্সে মারা গেছে আরও দুইজন যা কিনা ২০০২-০৩ সালে সার্সের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। শনিবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০০২-০৩ সালে সার্সের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। করোনাভাইরাস পরিবারের আরেক সদস্য সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমে (সার্স) মৃত্যু হয়েছিল সব মিলিয়ে ৭৭৪ জনের। ছয় সপ্তাহ আগে চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ধরা পড়ার পর, এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।

২০০২-০৩ সালে সার্সের প্রাদুর্ভাব ছাড়িয়ে  পড়েছিল বিশ্বের দুই ডজন দেশে, আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১০০ জনের কাছাকাছি। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এবারের করোনাভাইরাস ফেব্রুয়ারির শুরুতেই সার্সকে ছাড়িয়ে গিয়েছিল। রোববার সকাল পর্যন্ত কেবল চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৯৮ জনে।

রয়টার্স জানিয়েছে, শনিবার নতুন করে ২ হাজার ৬৫৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

Comments (0)
Add Comment