নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতে বিজেপি নেতা ওসমান প্যাটেলের পদত্যাগ

নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে ভারতের মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা ওসমান প্যাটেলের পদত্যাগ করছেন।
পদত্যাগের পর ওসমান প্যাটেল নামের এই নেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি করছে। তিনি বলেন অর্থনৈতিক মন্দার মতো ইস্যুকে অবজ্ঞা করে দলটি সব ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে।

মধ্যপ্রদেশের বিজেপি এই নেতা পদত্যাগের পর বলেন, “৪০ বছর ধরে একাগ্রতার সঙ্গে আমি বিজেপি করেছি। আমাকে পদত্যাগ করতে হলো কারণ, পার্লামেন্টে সিএএ পাস করে বিজেপি নিজেদের আদর্শ ‘বসুদৈব কটুম্ববকম’ (সংস্কৃত শব্দগুচ্ছ, সমগ্র পৃথিবীকে একটি পরিবার হিসেবে বোঝাতে ব্যবহৃত হয়) এর বিরুদ্ধে যাচ্ছে।” তিনি বলেন, ‘বিজেপি সত্যিকার ইস্যু থেকে সরে যাচ্ছে। তারা কেবল সাম্প্রদায়িক রাজনীতি করছে। জিডিপি নেমে যাচ্ছে মূল্যস্ফিতি বাড়ছে কিন্তু দলটি আনছে ধর্মীয় বিভাজনের আইন’।আইনটিকে বৈষম্যমূলক ও ধর্ম নিরপেক্ষ সংবিধানের ওপর আঘাত আখ্যায়িত করে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভে নিহত হয়েছে অন্তত ২৫ জন।

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে নিজ দল থেকে তিনি পদত্যাগ করেছেন । উল্লেখ্য, সিএএ-এর প্রতিবাদে বিজেপি থেকে পদত্যাগ করা প্রথম নেতা নন ওসমান প্যাটেল। গত মাসে দলটি থেকে পদত্যাগ করেন ৮০ জন মুসলমান নেতা।

Comments (0)
Add Comment