দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া’র ছাত্রীদের ওপর পুলিশের হামলা।

সোমবার মোদি সরকারের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের (সিএএ)  দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া’র শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর তাণ্ডব চালিয়েছে পুলিশ। মোদি সরকারের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের (সিএএ)বিরুধে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানান হয়,সরকারের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের (সিএএ)বিরুধে বিক্ষোভ চলাকালে পুলিশ ছাত্রীদের স্পর্শকাতর স্থানে লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। এমন তাণ্ডব থেকে বাদ যায়নি ছাত্ররাও।
গোপনাঙ্গে আঘাতের শিকার ১০ জনেরও বেশি শিক্ষার্থীকে জামিয়া হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। আহত এক শিক্ষার্থী জানান, পুলিশ বুট জুতা নিয়ে আমার গোপনাঙ্গে আঘাত করেছে।পুলিশের এক নারী সদস্য তার বোরকা তুলে লাঠি দিয়ে আঘাত করেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসকরা ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, কিছু শিক্ষার্থীর বুকেও আঘাত করা হয়েছে।গুরুতর আহত শিক্ষার্থীদের আল শিফা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরেক শিক্ষার্থী জানান, পুলিশ আমার গোপনাঙ্গে লাথি মারে। তারা নারীদের মারধর শুরু করলে তাদের বাঁচাতে আমি সেখানে হাজির হই। এ সময় তারা আমার বুকে, পিঠে, পায়ে ও গোপনাঙ্গে আঘাত করে।গোপনাঙ্গে হামলার ঘটনায় অজ্ঞান হয়ে পড়ার কথা জানিয়েছেন আরেক শিক্ষার্থী।

আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এদিনের বিক্ষোভের ঘটনায় নয় জন তাদের হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে আটজন জামিয়ার শিক্ষার্থী এবং অন্যজন স্থানীয় বাসিন্দা। এরমধ্যে গুরুতর আহত এক শিক্ষার্থীকে আইসিইউ-তে নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা ‘আমরা নথি দেখাবো না’ সহ সিএএ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। প্রতিবাদ বিক্ষোভে অনেক নারীও শামিল হন। প্রতিবাদী জনতা এ সময় হাতে জাতীয় পতাকা বহন করে মোদি সরকারের মুসলিমবিদ্বেষী আইনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এক পর্যায়ে জামিয়ার সাত নম্বর গেট থেকে বিক্ষোভ শুরু হলে পুলিশ ওই মিছিল থামানোর নির্দেশ দেয়।

Comments (0)
Add Comment