সৌদি আরব উমরাহ হজযাত্রীদের ভিসা ফি ফেরত দেবে।

রোববার সৌদি আরবের প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজ সৌদির ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, সৌদির ধর্ম মন্ত্রণালয় উমরাহ হজযাত্রীদের ভিসা ও অন্যান্য সার্ভিস ফি ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে।

এক টুইট বার্তায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরবে করোনাভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।’

উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত সৌদি নাগরিকদের দেশটির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আসা-যাওয়া স্থগিত করা হয়েছে।। তবে আগে থেকে যাদের কাছে এই পরিচয়পত্র আছে তারা ইচ্ছে করলে দেশে ফিরতে পারবে এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকরাও সৌদি ছাড়তে পারবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য করোনার প্রাদুর্ভাব অঞ্চলের লোকজনদের ভিসা দেবে না সৌদি আরব।

গত বুধবার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানান, এখন পর্যন্ত করোনাভাইরাসে সৌদি আরবে  কেউ আক্রান্ত বা শনাক্ত হয়নি,

Comments (0)
Add Comment