ফিলিপাইনের ম্যানিলায় একটি শপিং মল ঘিরে রেখেছে পুলিশ।

ফিলিপাইনের ম্যানিলায় একটি শপিং মলে গোলাগুলির ঘটনা পর আর্মড পুলিশ ও সেনা সদস্যরা শপিং মলটি ঘিরে রেখেছে।

শপিং মলের চাকরিচ্যুত এক নিরাপত্তা প্রহরী সোমবার গোলাগুলির ঘটনা ঘটায় বলে পুলিশ দাবি করছে। খবর আল-জাজিরার।

পুলিশের মুখপাত্র ভিরগিলিও তিমাজো বলেছেন, ম্যানিলার গ্রিনহিল এলাকায় অবস্থিত ওই শপিং মলটির দ্বিতীয় তলায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।গোলাগুলির শব্দে পুলিশ ভি শপিং মলটি ঘিরে রেখেছে।নিরাপত্তা কর্মীরা দ্রুত সেখান থেকে দোকানদার ও ক্রেতাদের বের করে দিয়েছে।

সান জুয়ান সিটি মেয়র ফ্রান্সিসকো জেভিয়ার জামোরা বলেন, এখন পর্যন্ত পুলিশ সেখানে যেতে পারেনি। তাই প্রকৃত ঘটনা বুঝা যাচ্ছে না।

Comments (0)
Add Comment