“করোনা মোকাবেলায় বিভিন্ন দেশের সরকারগুলোর প্রতি বিশ্বাস নেই জনগণের” এমনি এক প্রতিবেদন প্রকাশ করেছে, ম্যাকক্যান ওয়ার্ল্ড গ্রুপের ট্রুথ সেন্ট্রাল গ্লোবাল ইন্টেলিজেন্স ইউনিট।
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই মারণ ভাইরাসের হানায় একের পর এক দেশ মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। চীন, ইরান, ইতালি ও স্পেনে ভয়াল থাকা বসিয়েছে করোনা। তবে সারা বিশ্বই এখন ওঠেপড়ে লেগেছে করোনা মোকাবেলায়। বিভিন্ন দেশে করোনায় ছড়ানো হার কমেও এসেছে।
মার্কিন এই সংস্থাটির প্রতিবেদন বলছে, সারা বিশ্বের মাত্র ১৪ শতাংশ মানুষ বিশ্বাস করেন করোনা মোকাবেলায় তাদের সরকারগুলো ‘সবচেয়ে ভালো প্রস্তুতি’ নিয়েছে। আর যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ মানুষ মনে করেন তাদের সরকার করোনা মোকাবেলায় সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে। তবে এই সংখ্যাটা যুক্তরাজ্যে আরো কম। সেখানে মাত্র ছয় শতাংশ মানুষ মনে করেন তাদের সরকার করোনা মোকাবেলায় ভালো প্রস্তুতি নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১১ শতাংশ মানুষ মনে করেন করোনা মোকাবেলায় তাদের সরকারগুলো প্রস্তুত। ভারত ও তুরস্কের অধিকাংশ মানুষ বলছেন, করোনা মোকাবেলায় তাদের সরকার প্রস্তুত। কিন্তু ভালো প্রস্তুতি আছে; এমন বিশ্বাস করেন খুব মানুষ।
তাদের প্রতিবেদনে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানগুলোকে তারা বিশ্বাস কম করেন। এছাড়াও করোনার এই সময়ে মানুষের বাঁচার থেকে বেশি চিন্তা অর্থনীতি নিয়ে। বিশ্বের প্রায় ৪৮ শতাংশ মানুষ অর্থনীতি নিয়ে চিন্তিত। তারা মনে করেন, করোনার কারণে বিশ্ব অর্থনীতি ধুঁকবে। আর ৪৩ শতাংশ মানুষ চিন্তা করেন মৃত্যু নিয়ে। তারা ভাবেন করোনায় বিশ্বের অনকে মানুষ মারা যাবেন। ১৪ শতাংশ মানুষ উদ্বিগ্ন কারণ, কারোনার কারণে তাদের দেশ আরো বর্ণবাদী হয়ে ওঠবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপানের মতো উন্নত দেশগুলোর মানুষ চিলির মতো দেশগুলোর চেয়ে তাদের অর্থনীতি নিয়ে বেশি উদ্বিগ্ন। মজার বিষয় হচ্ছে, করোনায় বেশি আক্রান্ত দেশগুলোর থেকে কম আক্রান্ত দেশগুলোতে গণমাধ্যমের ভূমিকা বিভিন্নভাবে পরিবর্তিত হয়। সারা বিশ্বের ৪২ শতাংশ মানুষ মনে করেন গণমাধ্যম অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করছে। স্পেন ও ইতালির মাত্র ২৯ শতাংশ মানুষ এই বিষয়টির সঙ্গে একমত।
করোনার মহামারির ইউরোপের কেন্দ্র হয়ে ওঠছে স্পেন ও ইতালি। এই দুটি দেশেই চীনের থেকেও বেশি মানুষ মারা গেছেন করোনায়। কিন্তু তাদের প্রতিবেদনে সুখবর জানানো হয়েছে। বলা হচ্ছে, করোনার কারণে ৫৪ শতাংশ মানুষ এখন বুঝতে পারছেন জীবনে আসলে গুরুত্বপূর্ণ জিনিস কি। এদিকে, করোনা কারণে কমেছে পরিবেশ দূষণ। কমেছে কার্বন নিঃসরণে পরিমাণ। সারা বিশ্বের ৩৭ শতাংশ মানুষ মনে করেন শুধুমাত্র করোনার কারণে কার্বন নিঃসরণে পরিমাণ হ্রাস পাবে (যা এরই মধ্যে দেখা গেছে)।