অব্যবহৃত টিকেট সম্পর্কে যা জানালো কাতার এয়ারওয়েজ

এভিয়েশন নিউজ রিপোর্টঃ
যারা কাতার এয়ারওয়েজের টিকিট কেটেছিলেন কিন্তু করোনাভাইরাসের জন্য লকডাউন হওয়ার কারণে ভ্রমণ করতে পারেননি। তাদের জন্য একটি ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজে কাটা টিকেটে যাত্রীরা দুই বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এবং তারা তাদের গন্তব্য পরিবর্তন করতে পারবেন।

কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিয়মিত ফ্লাইট চালু হলে যাত্রীরা অব্যবহৃত টিকিটে দুই বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এবং তারা যদি তাদের গন্তব্য পরিবর্তন করতে চান সেটি ও করতে পারবেন।
কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষের মতে, অব্যবহৃত টিকেটের মেয়াদ দুই বছর বাড়ানোতে যাত্রীরা আগামী দুই বছর পর্যন্ত অব্যবহৃত টিকেটে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.