করোনায় মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশি রেস্তোরাঁ সিলগালা

বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ ব্যবসায়ীরা করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড নাইন্টিনে প্রায় ৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ১১৫ জন।

লকডাউনের কারণে একদিকে কর্মহীনতা অন্যদিকে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানেও সিলগালা করে বন্ধ করে দেয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে ব্যাপক শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

মালয়েশিয়ায় ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হলেও দেশটির বিভিন্ন আইনি জটিলতার কারণে প্রায় দেড় শতাধিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

অনেকের বৈধ ব্যবসায়ীক কাগজপত্র থাকার পরও বিভিন্ন জটিলতায় প্রতিঠান বন্ধ হওয়ার আশঙ্কায় রয়েছেন অনেক বাংলাদেশি ব্যবসায়ী।

করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এসব প্রতিষ্ঠানে বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

তারা বলছেন, কর্মস্থল থেকে আমাদের না করে দেয়া হয়েছে। বেকার হয়ে বাসায় বসে আছি। আমাদের এই মুহূর্তে খাওয়ার খরচেরও টাকা নেই। জানি না সামনে কী হবে।

একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। আনুষঙ্গিক ব্যয় মিটিয়ে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশি এ ব্যবসায়ী।

মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. কাজী সালাউদ্দিন বলেন, বর্তমান সরকার তাদের বৈধতার কাগজের অজুহাতে আমাদের ব্যবসাগুলো বন্ধ করে দিচ্ছে।

এদিকে করোনা সংক্রমণরোধে বিদেশি নাগরিকদের এখন পর্যন্ত মালয়েশিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে সেকেন্ডহোম ভিসাধারীরা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন।

এ সংকটময় পরিস্থিতি থেকে কবে স্বাভাবিক জীবনে ফিরবে মানুষ, সেটিই এখন একমাত্র প্রশ্ন প্রবাসী বাংলাদেশীদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN