ফ্লাইট বাড়াচ্ছে ফ্লাই দুবাই

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

দুবাই-ভিত্তিক বিমানসংস্থা ফ্লাই দুবাই ১৮ আগস্ট থেকে কাজাখস্তানের আলমাতি ও নুরসুলতানে পুনরায় ফ্লাইট চালু

করার ঘোষণা দিয়েছ। আজ এই ঘোষণা দেয় বিমানসংস্থাটি। এর আগে এই সপ্তাহের শুরুতে, ক্যারিয়ারটি ঢাকা,

জিবুতি এবং কুয়েতে আবারও ফ্লাইট শুরু করেছিল, যার ফলে তাদের পরিচালিত রুটের সংখ্যা হয়েছিলো মোট ২৪টি।

১৮ আগস্ট থেকে ফ্লাই দুবাই প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে দু’বার

ফ্লাইট পরিচালনা করবে। ১৯ আগস্ট থেকে, ফ্লাই দুবাই প্রতি বুধবার ও শনিবার নুরসুলতান নজরবায়েভ

আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে দু’বার ফ্লাইট পরিচালনা করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.