আবুধাবিতে ইউস হোম রিয়েল এস্টেটের যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এলেক্ট্রাতে ইউস হোম রিয়েল এস্টেট কোম্পানির যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বাদআছর কোম্পানির নতুন অফিস উদ্বোধন করেন আনজুমানিয়া রজবিয়া ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম নুরী।

এ সময়ে প্রতিষ্ঠানটির মালিক আবুল বশরসহ বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকোশলী সৈয়দ মোয়াজ্জম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল ওহাব, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন সুমন, রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম টিপু, নজরুল ইসলাম, নুর আহমেদ বাদশা

মিয়া, এ্যানি চৌধুরী, আবু রাসেল, সাজেদুর রহমান সাচ্চু,আহমেদ কবির রাজা, আবু তাহের, তহিদুল ইসলাম, মো. টিপু,নাজির হোসেন, সহিদ উল্যাহ এবং আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির ব্যাক্তিরা উপস্হিত ছিলেন।

প্রতিষ্ঠানটির উদ্বোধনপূর্বে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.