ভারতে রাফাল যুদ্ধবিমান ও প্যান্থার হেলিকপ্টার তৈরির প্রস্তাব ফ্রান্সের

ফ্রান্স ভারতে রাফাল যুদ্ধবিমান ও প্যান্থার সামরিক হেলিকপ্টার তৈরি প্রস্তাব দিয়েছে । সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস পত্রিকা।

সম্প্রতি ভারত সফরে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইমানুয়েল বোর্ন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালসহ সাউথ ব্লকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইমানুয়েল বোর্ন দিল্লি-প্যারিস পারস্পারিক সামরিক সমঝোতা আরও বাড়ানোর কথা বলেছেন।

এই আলোচনার ফাঁকেই রাফাল যুদ্ধবিমান ও প্যান্থার সামরিক হেলিকপ্টার ভারতে তৈরির এই প্রস্তাব দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছে।

প্যারিসের প্রস্তাব অনুযায়ী, প্রযুক্তি ও যন্ত্রাংশ ভারতে পাঠাবে ফ্রান্স। যেসব যন্ত্রাংশ ভারতে তৈরি করা সম্ভব, সেগুলো এখানেই তৈরি হবে। অন্যগুলো ফ্রান্স থেকে আসবে। একইসঙ্গে প্রযুক্তিও ভারতের সঙ্গে আদানপ্রদান করতে সম্মত হয়েছে ফ্রান্স।

দু’দেশের আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মেক ইন ইন্ডিয়া’র প্রসারে ভারত এই অফার গ্রহণ করতে পারে। সরাসরি কেনার চেয়ে দেশে তৈরি হলে খরচ অনেকটাই কম পড়বে। ভারত তাতে কৌশলগত ভাবে রাজি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.