কমেডি অভিনেতা যাদবের কারাদণ্ড

বলিউড তারকাদের মাঝে দীর্ঘমেয়াদি কারাবাস করেছেন সঞ্জয় দত্ত। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে দীর্ঘ পাঁচ বছর জেল খাটতে হয়েimagesছিলো তাকে। তবে এবার অতো দীর্ঘমেয়াদি না হলেও কারাবাস করা তারকাদের তালিকায় নিজের নাম উঠাতে যাচ্ছেন বলিউডের কমেডি অভিনেতা রাজপাল যাদব।

জানা যায়, আদালতে মিথ্যা এফিডেভিট দাখিল করায় ৬ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে এই তারকাকে। এর আগে ২০১০ সালে ছবি পরিচালনার জন্য এমজি আগরওয়াল নামে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা ধার করে ফেরত না দেওয়ায় এই অভিনেতার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। ওই মামলায় ১০ দিনের জেল হয়েছিলো যাদবের।

তবে রায়ের বিরুদ্ধে আপল করে সে সাজা কমিয়ে ৪ দিন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.