সম্মতি থাকলেও কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ, আইন পাস ফ্রান্সে

১৫ বছরের কম বয়সী মেয়ের সম্মতি নিয়ে যৌন সম্পর্ক করলেও সেটি ধর্ষণ বলে গণ্য করবে ফ্রান্স।
সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে ইউরোপের দেশটিতে।

এতদিন ফ্রান্সে নারীদের ক্ষেত্রে সম্মতিসূচক শারীরিক সম্পর্কের বয়স ছিল ১৫ বছর।
যদি এর চেয়ে কম বয়সী কেউ ধর্ষণের শিকার হতো, তাহলে অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে সম্মতিসূচক সহবাস প্রমাণের চেষ্টা করতে পারতেন। এর মাধ্যমে অনেক ধর্ষণের ঘটনাই সম্মতিপূর্ণ সহবাস হিসেবে প্রতিষ্ঠিত করে অভিযুক্তরা শাস্তি এড়িয়ে যেতেন।

কিন্তু নতুন আইনের ফলে ওই সুযোগ আর থাকছে না।
এখন থেকে ১৫ বছরের কম বয়সী কোনও মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক হলেই সেটি ধর্ষণ হিসেবে ধরা হবে এবং দোষীকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.