প্রথমবার একসঙ্গে শুভ-মিম

Arefin Shuvo & Mim -Priyo Tarokar Songge -Program on   Eid-Ul-Fitor'16 -Banglavision (1)এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করেছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ‘প্রিয় তারকার সঙ্গে’ শিরোনামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ।

এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। তরুণ প্রজন্মের কাছে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরার জন্য একসঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ঈদের অনুষ্ঠানের জন্য। এই দুইজনের সঙ্গে আড্ডা বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ৩য় দিন রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.