সংবাদ শেয়ার করলেই অর্থ দেবে ফেসবুক কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করছেন।
তবে এবার সংবাদপত্রের খবর ফেসবুকে শেয়ার করলেই অর্থ মিলবে।
ফ্রান্সে ফেসবুকে যেসব ব্যবহারকারী পত্রিকার সংবাদ কন্টেন্ট প্রোফাইল ফিডে শেয়ার করবেন, সেসব পত্রিকাকে অর্থ দেবে ফেসবুক কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সের জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোর জোট এপিআইজির সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ চুক্তি করেছে।
সেই চুক্তি অনুযায়ী, ফ্রান্সের ফেসবুক ব্যবহারকারীরা যেসব পত্রিকার সংবাদ বা কলাম প্রোফাইল ফিডে শেয়ার করবেন, সেসব পত্রিকাকে অর্থ দেওয়া হবে।

তবে পত্রিকাগুলোর সংবাদ ও কলামের কপিরাইটের বিষয়টিকে প্রাধান্য দিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.