ফেসবুকের নাম মেটা হলো যে কারণে

একটি বড় রি-ব্র্যান্ডের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এতদিনের করপোরেট নাম পরিবর্তন করে মেটা করা হয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, এটির পরিসর সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) মতো ক্ষেত্রগুলোতে বাড়িয়েছে।
ফলে এখন একটি জায়গায় সবকিছু আরো ভালোভাবে ‘অন্তর্ভুুক্ত’ করা যাবে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো স্বতন্ত্র প্ল্যাটফরমগুলোর কোনো নাম পরিবর্তন হচ্ছে না।
নাম বদলাবে শুধু তাদের মালিকানাধীন মূল কোম্পানির।

বিবিসির এক খবরে বলা হয়েছে, সমপ্রতি ফেসবুকের একজন কর্মচারি চাকরি ছাড়ার পর ঐ কোম্পানি সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে।
এরপর একের পর নেতিবাচক খবর প্রকাশ হতে থাকে।
এমন পরিস্থিতির মধ্যেই নাম পরিবর্তন করল ফেসবুক।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই নতুন নাম ঘোষণা করেন।
তিনি মূলত ‘মেটাভার্স’ নামে একটি অনলাইন দুনিয়া তৈরির পরিকল্পনা উন্মোচন করেছেন— যেখানে মানুষ ভার্চুয়াল পরিবেশে ভিআর হেডসেট ব্যবহার করে বিভিন্ন কাজ করার পাশাপাশি, গেইম খেলা এবং যোগাযোগ করতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.