‘প্রথম বল থেকেই চার ছয় মারব’

২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টির লড়াই।

ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণের পরিসংখ্যান ও কাগজে-কলমে এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে বৃহস্পতিবার (৩ মার্চ) মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।
এদিকে ওয়ানডেতে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে টপ অর্ডারের ব্যাটিং খরা।
ছন্দহীন ছিলেন তামিম-মাহমুদউল্লাহসহ সিনিয়র ক্রিকেটাররা।
এ ছাড়া ‘মিস্টার ডিফেন্ডেবল’ খ্যাত মুশফিক এক ম্যাচে রান পেলেও বাকি দুই ম্যাচে তেমন কিছু করতে পারেননি।

প্রথম টি-টোয়েন্টির আগের দিন বুধবার (২ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ বলেন, টি-টোয়েন্টিতে ডমিনেট করে খেলতে হবে।
এরপর বলেন, ইনশাআল্লাহ ব্যাট হাতে প্রথম বল থেকেই চার মারার চেষ্টা করব, ছক্কা মারার চেষ্টা করব।

সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখানো মুনিম শাহরিয়ার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টির স্কোয়াডে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.