বিলাসিতায় জীবনযাপন করেছিলেন ওয়ার্ন

সবাইকে কাঁদিয়ে শুক্রবার (৪ মার্চ) মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।
এই কিংবদন্তি লেগ স্পিনার যেমন ছিলেন বিশ্বে জনপ্রিয়, তেমনই বিলাসিতায় জীবনযাপন করেছিলেন।
কখনো অর্থ নিয়ে মাথা ঘামাতে হয়নি শেন ওয়ার্নকে। গাড়ি-বাড়ি সবই ছিল তার কাছে।

ওয়ার্নের মোট সম্পত্তির পরিমাণ ধারণা অনুযায়ী ৪৫০ কোটি টাকার কাছাকাছি। বিশ্বের বিভিন্ন দেশে তার বাড়ি ছিল।
তিনি মৃত্যুবরণ করেছেন থাইল্যান্ডেরই একটি ভিলায়।
সবচেয়ে দামি বাড়িটি ছিল নিজের দেশ অস্ট্রেলিয়ায়।
সঠিকভাবে সেই বাড়ির মূল্যায়ন না হলেও মনে করা হচ্ছে, তার দাম কয়েক কোটি টাকা।

এদিকে শেষ দিকে ওয়ার্নের বিপুল অর্থের মূল উৎস ছিল আইপিএল।
২০০৮ সালে প্রথম আইপিএল থেকেই খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে।
সেবার পেয়েছিলেন ১ কোটি ৮০ লাখ টাকা। পরের বছর রাজস্থান তাকে দিয়েছিল প্রায় আড়াই কোটি টাকা। ২০১০ সালে তার দর কিছুটা কমে গিয়েছিল।
পেয়েছিলেন ২ কোটি টাকার সামান্য বেশি।
কিন্তু ২০১১ সালে তার দর অনেক বেড়ে যায়। সে বার রাজস্থান তাকে ৮ কোটি ২৮ লাখ টাকা দিয়ে কিনেছিল।

 

এ ছাড়াও ছিল বিভিন্ন বিজ্ঞাপন থেকে উপার্জন।
সব মিলিয়ে শেষ দিন পর্যন্তও এই ক্রিকেটারের বছরে আয় ছিল প্রায় ৩০ কোটি টাকা।
এদিকে গাড়ির প্রতিও শখ ছিল কিংবদন্তি এই স্পিনারের।
বিশ্বের যাবতীয় বিলাসবহুল গাড়ি তার গ্যারাজে জায়গা পেয়েছে।
এক একটি গাড়ির দাম কয়েক কোটি টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.