ডেঙ্গুতে আক্রান্ত নামলো প্রায় শূন্যের কোটায়

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি শূন্যের কোটায় নেমেছে।
বুধবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে নতুন কোনো ডেঙ্গুরোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে সারাদেশে মাত্র তিনজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
তাদের তিনজনই ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সারাদেশের সবশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে মোট ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১৫৫ জন।
এর মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন এবং চলতি ১৭ মার্চ পর্যন্ত ৯ জন রোগী ভর্তি হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.