‘বিএনপি কখনও বিদেশিদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় আসেনি’

‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিউত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনোদিন ক্ষমতায় আসেনি। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন মধ্য দিয়ে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে।
নির্বাচনে জিতে খালেদা জিয়ার নেতৃত্বে এই দল ক্ষমতায় এসেছে জনগণের ভালোবাসা নিয়ে।’

সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলানায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‌‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশকে রক্ষা করতে হলে, মানুষকে রক্ষা করতে হলে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, বিদ্যমান পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
এর জন্য এই সরকারকে বিদায় করা ছাড়া আর কোনও বিকল্প নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটি জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলেছি। বাংলাদেশের সব রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের আহ্বান জানিয়েছি; আসুন, সবাই গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধ হই এবং দুর্বার গণআন্দোলন গড়ে তুলি।
সে আন্দোলনের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতার যে প্রত্যাশা—একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটাকে আমরা প্রতিষ্ঠা করি।’

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.