চলতি বছরে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ মুক্তি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বঙ্গবন্ধুর বায়োপিক চলতি বছরই মুক্তির আশা করছেন।

সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎকালে হাছান মাহমুদ এ কথা বলেন।

বিক্রম দোরাইস্বামীর অবস্থানকালে দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের বন্দর ব্যবহার করে আমরা অন্য দেশেও রফতানি করতে পারবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমশ নিবিড় ও মজবুত হচ্ছে। এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিশ্বাস করি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর সফল হয়েছে। এ সফলতার পেছনে দোরাইস্বামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারেনি। বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক নির্মাণ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখার পর চূড়ান্ত হবে। আশা করা যায়, বায়োপিকটি এ বছরই মুক্তি পাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.