রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন চিঠি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস-কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সিংহাসনে আরোহণ করায়, সোমবার বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে একটি স্বাক্ষরিত চিঠিতে, শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন রাজাকে শুভেচ্ছা জানান।

চার্লসকে প্রেরিত নিজ স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আস্থাবান যে আপনার দূরদর্শী রাজত্বের অধীনে যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মাতা প্রয়াত মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি সতত ও বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করতে থাকবে।’

চিঠিতে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্খিত পথে চালিত করতে চার্লসকে তার সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন রাজা, মহামান্য কুইন কনসোর্ট এবং রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন। যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের প্রতি অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.