অবশেষে পূজা চেরিকে নিয়ে মুখ খুললেন শাকিব খান

শাকিব খান ও পূজা চেরিকে নিয়ে নানান গুঞ্জন ডালপালা মেলেছে। এবার পূজা ইস্যু নিয়ে মুখ খুললেন শাকিব খান।

ব্যক্তিগত জীবন সম্পর্কে মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিলেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

বৃহস্পতিবার শাকিব খান ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। ’

পূজা চেরির সঙ্গে সম্পর্ক নেই জানিয়ে শাকিব খান লেখেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি- আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’

এসব বিষয়ে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও স্ট্যাটাসে জানিয়েছেন শাকিব। তিনি লেখেন, ‘এসব ভুয়া বিষয়গুলো ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন। ’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.