অভিমান ভুলে স্বামীকে নিয়ে ছেলের জন্মদিন পালন করলেন পরীমনি

স্বামী রাজের সঙ্গে আলোচিত অভিনেত্রী পরিমণির সম্পর্কের টানা-পোড়েনের বিতর্ক গণমাধ্যম পর্যন্ত ছড়িয়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় পরীমণির আরও এক পোস্ট। না, এবার আর কোনও সমস্যা নয়। মন ভালো করা ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন নায়িকা।

তিন মাস পূর্ণ হলো পরী ও সরিফুল রাজ দম্পতির ভালোবাসার প্রতীক ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের। ছেলের তিন মাসের জন্য দিন পালনের সেই ছবিই নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পরি ভাগ করেছেন ভক্ত ও সতীর্থদের সঙ্গে।

ছেলেকে কোলে নিয়ে পরিমণি শুক্রবার রাতে নিজের ফেসবুকে আপ করা ওই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। Happy three months Baajaan শাহীম_মুহাম্মদ_রাজ্য।’

ছবিটি তার স্বামী রাজ তুলেছেন বলেও ক্যাপশনে উল্লেখ করেছেন পরিমণি। তার মানে স্বামীকে সঙ্গে নিয়েই ছেলের তিন মাসের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। তাহলে কি স্বামী রাজের সঙ্গে পরির মান-অভিমানের পালা চুটে গেল!

একদিকে অভিনেত্রী বিদ্যা সিন্‌হা সাহা মিমকে নিয়ে নায়িকার সংসারে অশান্তির আগুনের খবর। কিন্তু সেই আঁচ সন্তানের গায়ে লাগতে দেবেন না, সেটাই কাম্য। হলও ঠিক তেমনটাই।

নীল, সাদা, কালো বেলুনে সাজানো চারিদিক। সঙ্গে মানানসই ফুল। সামনে টেবিলে রাখা বাহারি কেক। কেকে আবার হাতি, গরু নানা রকমের পশুপাখিও আছে। মা হওয়ার তিন মাস। উদযাপন না করলে কি চলে? ছেলেকে কোলে জমিয়ে তিনমাসের উদযাপন হলো। ছবি তুললেন রাজ।

এর মাত্র কয়েক দিন আগে বড় আয়োজনে নিজের জন্মদিন পালন করেছিলেন এই আলোচিত-সমালোচিত অভিনেত্রী। সেখানেও পরির সন্তান ও স্বামীকে সঙ্গেই দেখা গেছে, ফেসবুকে শেয়ার করা ছবিতে।

অথচ স্বামী রাজের সঙ্গে মিমের ‘মাখামাখি’ নিয়েই প্রকাশ্যে মুখ খুলেছিলেন নায়িকা। স্বামীর পরকীয়ার জেরে সংসারে ঝামেলা আর কারও অজানা নয়। এখন সময়ই বলে দেবে স্বামী রাজের সঙ্গে পরিমণির সব মান-অভিমান শেষ হলো কি-না!

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.