হিজড়া চরিত্রে অভিনেতা আজাদ আবুল কালাম

natokপাঠক এর আগেও জেনেছেন চরিত্রের প্রয়োজনে নানা রূপ ধারণ করতে হয় একজন অভিনয় শিল্পীকে। একজন ভালো অভিনয় শিল্পী বৈচিত্রপূর্ণ চরিত্রে অভিনয় করবে এটাই স্বাভাবিক। এর আগেও অনেক অভিনয় শিল্পী অভিনয় করেছেন হিজড়া চরিত্রটিতে। কিন্তু জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম প্রথম বারের মতো অভিনয় করলেন এই হিজড়া চরিত্রে।

নির্মাতা সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় বাংলাভিশনে প্রচার হচ্ছে ১০০ পর্বের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘স্বর্ণলতা’। ইতিমধ্যেই ৪০ পর্ব প্রচার হয়ে গেছে নাটকটির। এই ধারাবাহিক নাটকটিতেই ‘নিমাই’ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। যে কিনা একজন হিজড়া। পর্দায় আগামী সপ্তাহ থেকে দর্শক দেখতে পাবেন তাকে।

এ প্রসঙ্গে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘এর আগেও নানা চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি তার বৈচিত্রময় অভিনয় দিয়ে আগেই দর্শকের মন কেড়েছেন। আমি আশা করি নিমাই চরিত্রটি দেখে দর্শকের ভালো লাগবে। প্রথমে চরিত্রটি একটু ছোট মনে হলেও পরবর্তীতে বড় একটি রুপ ধারণ করবে নিমাই। সে প্রভার সারাদিন সঙ্গে সারাদিন ছায়ার মতো লেগে থাকে। যাতে করে প্রভার কোন ক্ষতি না হয়। কারণ প্রভা একজন যৌনকর্মী চরিত্রে অভিনয় করছেন তিনি।’

সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হচ্ছে বাংলাভিশনে। এতে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, ইশরাত নিশাত, মামুনুর রশীদ, মুনিরা মিঠু, ইন্তেখাব দিনার, নওশীন, প্রভা, মৌসুমী হামিদ, সাদিকা স্বর্ণাসহ অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.