জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন পরীমনি!

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ জুটির অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ পেয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতিতে এই সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ছিল। সেখানে ছেলে রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন পরীমনি।

এ সময় পরীমনি বলেন, সিনেমার শুটিংয়ের অনেক মেমোরি রয়েছে। এই সিনেমার আগে কখনও আমার সুন্দরবনে যাওয়া হয়নি। যখন সিনেমার শুটিংয়ে যাই, সেখানে বিভিন্ন পশু-পাখির অনেক ছবি তুলেছি এবং সে সময়ে আমার টিম মেম্বাররা আমাকে অনেক সাপোর্ট করেছিল। তবে আমি পানিতে নামতে চেয়েছিলাম কিন্তু আমাকে নামতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সিনেমার শুটিং করতে গিয়ে বনে-জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন তিনি। শুটিংয়ের সময়ের অনেক ভালো সময় আছে আবার কষ্টের সময়ও আছে। বড় কষ্ট যেটা ছিল, সেটা হচ্ছে করোনার সময়টা। সে সময় আমারা নদীতে ভাসছিলাম। আমার খুব ইচ্ছা করছিল একটু কাদামাটি ছুঁয়ে দেখতে, পানি ছুঁয়ে দেখতে। কিন্তু নামার অনুমতি পাইনি।

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী পরীমনি জানান, দুই বছর আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছিল। সে সময়ে আমরা আসলে জানতাম না সিনেমাটা রিলিজ হবে কি-না। তবে এতদিন পরে এই সময়ে এসে সিনেমাটি মুক্তির তারিখ ঠিক হয়েছে সেটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই সিনেমাটা অনেক ভালো কিছু হবে বলে আশা করছেন তিনি।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটিতে সিয়াম-পরীমনি ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আবু হুরায়রা তানভীর। এছাড়া অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সরকারি অনুদানের সিনেমাটি ২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.