প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌরভ গাঙ্গুলী

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত মেয়র কাপ উদ্বোধন করতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে এসেছেন ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত কিংবদন্তি এই ক্রিকেটার। এদিন বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

তবে সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট জটিলতায় অনেকটা দেরিতেই এসে পৌঁছান তিনি।

সৌরভ গাঙ্গুলিকে এই মেয়র কাপের শুভেচ্ছাদূত করা হয়েছে।

আগামী মাসে (মার্চ) শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। এই টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল ও ভলিবল ক্যাটাগরিতে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.