শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক

14067443_1123586981063018_2959827662632517500_nশাহজালালে শুল্ক গোয়েন্দা আজ আমদানি নিষিদ্ধ 1,71,4০০ শলাকা বিদেশি সিগারেট আটক করেছে। মোহাম্মদ মামুন উদ্দীন , পাসপোর্ট নং AF7683856 এর নিকট থেকে 30,600 শলাকা আটক করা হয়। এগুলো 2টি ব্যাগে 153 কার্টনে পাওয়া যায়।। মোহাম্মদ মামুন উদ্দীন কাতার থেকে আগত ফ্লাইট QR634 এ করে ঢাকায় আসে। সকাল 6.00টায় কাস্টমস হলের বেল্ট এরিয়া থেকে এই ব্যাগগুলো শনাক্ত করা হয়।
অপরিদকে, কুয়েত থেকে ফ্লাইট KU0672 এ আগত যাত্রীদের 12 টি baggage 2 নং বেল্টে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ।এগুলোতে 1,40,800 শলাকা সিগারেট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শুল্ক গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে এ সকল ব্যাগেজ বেল্টে ফেলে রেখে যাত্রী চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সিগারেটসমূহ বেনসন, ইজি, 303 এবং ডানহিল ব্রান্ডের।
আটক সিগারেটের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.